maoist leader arrest- বাঘমুণ্ডির জঙ্গল থেকে গ্রেফতার মোস্ট ওয়ান্টেড মাওবাদী


সুপর্ণা দে, ১২.০১.২৪ সময়ঃ ২.৫২

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ পুরুলিয়া জেলা পুলিশের বড়সরো সাফল্য। মাওবাদী নেতা হিসেবে পরিচিত কিশোরদা তথা সব্যসাচীকে গ্রেফতার করল পুরুলিয়া জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে তাকে বৃহস্পতিবার রাতে চৌনিয়া জঙ্গল থেকে গ্রেফতার করা হয়। সঙ্গে উদ্ধার করা হয় তার সঙ্গে থাকা নাইন এম.এম পিস্তল এবং বেশ কিছু ম্যাগাজিন। শুক্রবার তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে, বিচারক পুলিশি হেপাজতের নির্দেশ দেন। এনিয়ে সাংবাদিক সম্মেলন করেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিত্ বন্দ্যোপাধ্যায়। অনেক দিন ধরেই পুলিশ তাকে খুঁজছিলো বলে জানালেন তিনি। তবে তার সঙ্গে কে বা কারা যুক্ত তা তিনি এখনই বলতে চান নি তদন্তের স্বার্থে।

উল্লেখ্য, এর আগেও কিশোরদাকে একাধিক বার গ্রেফতার করা হয়েছিলো। কিন্তু জামিনে সে মুক্ত হয়ে যায়। তবে কিশোরদার গ্রেফতারিকে পুলিশের বড়সরো সাফল্য বলেই মনে করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, কিশোরদা মাওবাদীদের প্রথম সারির নেতা। জামিন পাওয়ার পরই তিনি আন্ডারগ্রাউন্ড হয়ে যেতেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *