AVISHEK BANERJEE- সিমলা স্ট্রীটে স্বামীজিকে শ্রদ্ধা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়


সুপর্ণা দে, ১২.০১.২৪ সময়ঃ ৪.২৯

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ স্বামীজির ১৬২ তম জন্মবার্ষিকীতে তাঁর উত্তর কলকাতার সিমলা স্ট্রীটের বাড়িতে এলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে এসে তিনি বলেন, ‘আমি কোনও রাজনৈতিক কথা বলব না। আমি কোনওদিন স্বামীজির বাড়িতে  শ্রদ্ধা নিবেদন করতে এসে, কোনও রাজনৈতিক কথাবার্তা বলি না। কারণ, এটা অশোভনীয়, অসমীচীন এবং অত্যন্ত দৃষ্টিকটু। 

এদিন দুপুর ৩টে নাগাদ তিনি সিমলা স্ট্রিটে পৌঁছন। সঙ্গে ছিলেন মন্ত্রী শশী পাঁজা, সাংসদ শান্তনু সেন প্রমুখরা। স্বামীজির পৈতৃক বাড়ির সামনেই শ্রদ্ধাজ্ঞাপন করেন তৃণমূলের সাধারণ সম্পাদক।

এরপর সিমলার স্বামীজির বাড়িতে প্রবেশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে বেশ কিছু সময় কাটান তিনি। কথা বলেন মহারাজের সঙ্গে। কিছু সময় থেকে তিনি সেখান থেকে বেড়িয়ে যান।

বিবেকানন্দর জন্মদিন উপলক্ষ্যে এদিন অনেকেই আসেন। তারমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *