সুপর্ণা দে, ১২.০১.২৪ সময়ঃ ২.১৯
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ স্বামী বিবেকানন্দর ১৬২ তম জন্ম বার্ষিকী পালন করল রাজ্য প্রদেশ কংগ্রেস। শুক্রবার সকালে উত্তর কলকাতার বিধান সরণীতে অবস্থিত স্বামী বিবেকানন্দর পৈতৃক ভিটেতে উপস্থিত হয়েছিলেন প্রদেশ কংগ্রেসের সধারণ সম্পাদিকা শ্রীমতী কৃষ্ণা দেবনাথ, উত্তর কোলকাতা জেলা কংগ্রেসের সভাপতি শ্রী রানা রায় চৌধুরী, শ্রী সুমন রায় চৌধুরী, শ্রী অজয় গুপ্ত, শ্রী স্বরূপ বোস, শ্রী বিশ্বনাথ ধর প্রমুখ। প্রথমে তাঁরা স্থানীয় দলীয় কার্যালয় থেকে এক প্রভাত ফেরির আয়োজন করে। পরে সেই প্রভাত ফেরী আসে বিবেকানন্দর পৈতৃক ভিটেতে। এরপর তাঁরা স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান এবং পুস্পার্ঘ্য অর্পন করেন। এরপর স্বামী বিবেকানন্দের বেশ কিছু বাণী পাঠ করা হয়। যেহেতু ১২ জানুয়ারিকে যুব দিবস বলা হয়, তাই যুব দিবসের প্রাসঙ্গিকতা নিয়েও আলোচনা করা হয়। পাশাপাশি একে একে স্বামীজি প্রসঙ্গে বক্তব্য রাখেন।
