Winter Storm in US: প্রবল তুষারঝড়ে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন লক্ষাধিক পরিবার


সুপর্ণা দে, ১১.০১.২৪ সময়ঃ ৫.৪২

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ ভয়ংকর ঠান্ডা হাওয়া, প্রবল শীত, তুষারবৃষ্টি- সব মিলিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক রাজ্যে। বিদ্যুৎহীন ৮ লক্ষেরও বেশি পরিবার। গত মঙ্গলবার থেকে তুষারঝড় শুরু হয়েছে সেদেশে। পুরু বরফের আস্তরণ শহর জুড়ে। পর্যটক এবং স্থানীয়দের জন্য সতর্কতা জারি করেছে প্রশাসন। ৩০-৪০ মাইল প্রতি ঘণ্টা বেগে বয়ে গিয়েছে ঠান্ডা হাওয়া। একাধিক রাস্তাঘাট বন্ধ হয়ে গিয়েছে। ব্যাহত যানচলাচলও। এই পরিস্থিতিতে খুব জরুরি প্রয়োজন ছাড়া নাগরিকদের বাড়ি থেকে না বেরোনোর পরামর্শই দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল কলেজ পর্যটন কেন্দ্র। এর মধ্যে সেখানে বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *