রফিকূল ইসলাম, ১১.০১.২৪ সময়ঃ ৫.১৭
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ ১ মাসেরও বেশি সময় ধরে ডিম না পেয়ে বিক্ষোভ অঙ্গনওয়ারি কেন্দ্রে। তার ওপর আবার খাবারের মান ঠিক নয়, খাবার পরিমানে দেওয়া হয় কম। এই সব অভিযোগে বৃহস্পতিবার উত্তাল হয়ে উঠল মুর্শিদাবাদের পাঁচথুপি মোকামপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র। জানা গিয়েছে, ১ মাস পর এদিন অর্ধেক ডিম দেওয়া হয়। এসব ছাড়াও এখানে রান্নার জায়গা নেই। অবিলম্বে থেকে এসব সমস্যার সমাধান করতে বলা হয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীকে। তা না হলে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
