Sekh hasina taken oath- সাংসদ হিসেবে ৮ম বার শপথ নিলেন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন তাঁর ক্যাবিনেটের সদস্যরা


অমরনাথ নন্দী, বাংলাদেশ- ১০.০১.২৪ সময়ঃ ১২.১৬

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ ৮ বারের জাতীয় সংসদ হিসেবে শপথ নিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি গোপালগঞ্জ-৩ নম্বর আসন থেকে জয়ী হয়েছেন।

বুধবার সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তিনি শপথ গ্রহন করেন। তাঁকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ডঃ শিরীন শার্মিন চৌধুরী। এছাড়াও তাঁর সঙ্গে শপথ নেন তাঁর ক্যাবিনেটের ২৯৮ জন সদস্য। তাঁদেরকেও একসঙ্গে শপথ বাক্য পাঠ করান স্পিকার ডঃ শিরীন শার্মিন চৌধুরী। তবে তার আগে স্পিকার নিজেই শপথ বাক্য পাঠ করেন। এরপর একে একে শপথ বইতে সই করেন।

উল্লেখ্য, ১৯৮৬ সালে প্রথমবার শেখ হাসিনা সাংসদ হিসেবে নির্বাচিত হন। এরপর ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৯ এবং ২০২৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হলেন।

প্রসঙ্গত, ৭ জানুয়ারি সেদেশে সম্পন্ন হয়েছে ১২তম জাতীয় সংসদ নির্বাচন। পরপর এভাবে জয়ের ধ্বজা ওড়ানোয় কার্যত খুশির হাওয়া হাসিনা ব্রিডেগে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *