সুপর্ণা দে, ০৮.০১. ২৪ সময়ঃ ১১.৫৪
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ ক্যালেন্ডারের পাতায় চোখ রাখলেই দেখা যাবে পৌষ প্রায় শেষ। দেখা নেই হাড় কাঁপুনি ঠাণ্ডার।শীত বিলাসীদের মুখে একটাই প্রশ্ন এখন, এই বছর আদৌ কি শীত পড়বে ? হাওয়া অফিস জানিয়েছিলো, ১০ তারিখের পর শুরু হবে শীতের স্পেল। হঠাত্-ই বেড়ে রাতের তাপমাত্রা।
এদিকে হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবার থেকে ক্রমশ নামবে তাপমাত্রার পারদ। তারপর ধাপে ধাপে নামবে তাপমাত্রার পারদ। জাঁকিয়ে শীতের স্পেল আসছে সপ্তাহের শেষ থেকেই। যা স্থায়ী হবে এক সপ্তাহ। রাজ্যজুড়ে দাপট থাকবে কুয়াশার। তবে ঘন কুয়াশার দাপট থাকবে উত্তরের জেলাগুলিতে। এদিকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
পাশাপাশি যদি দেশের দিকে নজ রাখি, তাহলে দেখা যাচ্ছে মোটা কুয়াশার চাদরে ঢাকা থাকবে পঞ্জাব, হরিয়ানা,চন্ডিগড় বিহার, ওড়িশা, ঝাড়খন্ড, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের কিছু অংশ। অন্যদিকে অসম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, ত্রিপুরায় কুয়াশার দাপট থাকবে। রাজধানী দিল্লিতে রয়েছে কোল্ড ডে পরিস্থিতি। রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড় এবং উত্তরপ্রদেশে শৈত্য প্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।
দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ, লাক্ষাদ্বীপ, তামিলনাডু, কেরল, মাহে, পন্ডিচেরি সহ করাইকালে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কর্ণাটক উপকূলের কিছু অংশ হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
