Student weekend day- স্টুডেন্ট উইকেন্ডে নতুন থানার উদ্বোধন এবং ব়্যাগিং রুখতে টোল ফ্রি নম্বর চালু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়


সুপর্ণা দে, ০৮.০১.২৪ সময়ঃ ৫.০৫

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ সোমবার ধনধান্য অডিটোরিয়ামে সম্পন্ন হল স্টুডেন্ট উইকের সমাপ্তি অনুষ্ঠান৷ উপস্থিত ছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রসচিব ভগবতী প্রসাদ গোপালিকা, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং শশী পাঁজা সহ আরও অনেকে৷ রাজ্য সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়৷

এরপর সেখানে এডুকেশনাল ইকোসিস্টেমের একটি তথ্যচিত্র তুলে ধরা হয়৷

কৃতি পড়ুয়ীদের সম্মান প্রদান করা হয়৷তারপর যোগ্যশ্রী প্রকল্পের শুভ সূচনা করা হয়৷ মূলত এই প্রকল্পটি অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের প্রতিযোগীতা মূলক পরীক্ষা এবং প্রস্তুতির জন্য বিশেষ প্রকল্প৷ একই সঙ্গে এদিন তিনি স্টুডেন্ট ইন্টারশিপ স্কিম চালু করেন৷ এছাড়াও এদিন তিনি এদিন বাম আমলের ইংরেজি শিক্ষা নিয়ে মন্তব্য করেন, এবং বর্তমান সমাজে দাঁড়িয়ে ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে বলেন৷ এর পাশাপাশি এদিন তিনি শিক্ষা প্রতিষ্ঠানে ব়্যাগং বন্ধের জন্য টোল ফ্রি নম্বর চালু করেন৷

একই সঙ্গে এদিন তিনি দক্ষিন ২৪ পরগনায় কলকাতা পুলিশের বেশ কয়েকটি থানার উদ্বোধন করেন৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *