বাবন ধুঁয়া, ০৮.০১.২৪ সময়ঃ ৬.৩৮
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ বিলকিস বানো মামলায় সুপ্রিম র্কোটে বড় ধাক্কা। মেয়াদ শেষের আগে ধর্ষকদের মুক্তির যে সিদ্ধান্ত নিয়েছিল গুজরাট সরকার, তা খারিজ করে দিল শীর্ষ আদালত। র্অথাৎ মুক্তি পাওয়া ওই ১১ জন র্ধষককে আবার ফেরত যেতে হবে জেলে। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হল এই মামলার শুনানি চলবে। সোমবার সুপ্রিম কোর্ট জানয়িছে, ১১ জন র্ধষককে মুক্তির যে সিদ্ধান্ত নিয়েছিল গুজরাট সরকার তা এক্তিয়ার বহির্ভূত। বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি উজ্জ্বল ভুয়ানের র্পযবক্ষেণ জালয়িাতি করে র্ধষকদের মুক্তি দেওয়া হয়েছিল। ডিভিশন বেঞ্চ জানয়িছে, ধর্ষকদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কোনো এক্তিয়ারই ছিলো না গুজরাট সরকারের। যেহেতু মামলার শুনানি মহারাষ্ট্রে হয়ছে, তাই মহারাষ্ট্র সরকারই পারে এই সংক্রান্ত সিদ্ধান্ত নিতে। উল্লেখ্য, ২০২২ সালের ১৫ অগাস্ট ৭৬তম স্বাধীনতা দিবসে বিলকিসকাণ্ডে সাজাপ্রাপ্ত ১১ জনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় গুজরাট সরকার। ১১ জনের মুক্তির পরই বষিয়টি নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল দেশ জুড়ে কেন মেয়াদ শেষের আগে ১১ জন ধর্ষক ও খুনিকে ছাড়া হল, এনিয়ে বিতর্ক বাঁধে। বিতর্কের মধ্যেই গুজরাট সরকার জানায় যে জেলে ওই ১১ জন ধর্ষক এবং খুনি ভাল আচরণ করছেন সে কারণইে তাঁদের সাজার মেয়াদ কমানো হয়েছে।
২০০২ সালে গোধরাকান্ডের পর গুজরাটে সাম্প্রদায়কি হিংসা চলাকালীন ৩ মে দাহোড় জেলার দবেগড় বারয়িা গ্রামে হামলা চালানো হয়।গ্রামের বাসন্দিা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বিলকিসকে গণর্ধষণ করা হয়।বিলকিসের চোখের সামনেই তাঁর তিন বছরের ময়েকে পাথরে আছড়ে মারেন হামলাকারীরা। ঘটনাস্থলইে মারা যায় সে। তাঁর পরিবারের আরও কয়েকজন সদস্যকে হত্যা করা হয়।সুবিচারের আশায় তখন থেকে বিলকিসের লড়াই অব্যাহত রয়ছে।
