প্রিয়া গুপ্তা, ০৮.০১.২৪ সময়ঃ ০১.৩২
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে শুরু হলো বায়োমেট্রিক অ্যাটেনডেন্স। যার মাধ্যমে অভিভাবকরা জানতে পারবেন, তাদের সন্তান স্কুলে কখন ঢুকলো। আর কখন বেরোলো। এক অনুষ্ঠানের মাধ্যমে আধুনিক এই যন্ত্রের সূচনা করা হয়। বলা বাহুল্য, উত্তর দিনাজপুরের রাজ্য সরকার স্বীকৃত এই স্কুলে প্রথম চালু হল এই পরিষেবা। এই পরিষেবা পেয়ে খুশি অভিভাবকরা।
তবে শুধু বায়োমেট্রিক অ্যাটেনডেন্সই নয়। এর সঙ্গে ওয়াইফাই পরিষেবা, সিসি ক্যামেরা সহ আরও আধুনিক পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। আর এই সবেতেই অভিভাবকরা এগিয়ে এসেছেন।
এই সব অত্যাধুনিক পরিষেবা ছাড়াও এই স্কুলে রয়েছে শিক্ষার উপযুক্ত পরিবেশে। পড়ুয়াদের মনোরঞ্জনের জন্য এখানে দোলনা, ঢেকি সহ বেশ কিছু বিনোদন উপকরণের ব্যবস্থা করা হয়েছে। পরিচ্ছন্নতাকে বজায় রাখা হয়েছে। তবে যাই হোক না কেন, এই স্কুল যেন আগামী দিনে অন্যান্য স্কুলের কতটা মডেল হয়ে উঠতে পারে, সেটাই এখন দেখার।
