গোপাল সুন্দর বিশ্বাস, ০৬.০১.২৪ সময়ঃ ৪.২৮
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ কৃষ্ণনগরের ঘূর্ণির মাটির পুতুল বিশ্ববাসীর মন জয় করেছে। কিন্তু সেই শিল্পই এখন ধুঁকছে। শিল্পীরা অনাহারে দিন কাটাচ্ছেন। এই শিল্পকে বাঁচানোর জন্য এবার এগিয়ে এল রাজ্য সরকার। সম্প্রতি এই শিল্পীদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় রাজ্য সরকারের তরফে। সেখানে শিল্পীদের নানা রকম অভাব অভিযোগের কথা শোনা হয়। পাশাপাশি শিল্পীদের তৈরি নানা রকম সামগ্রীও রাখা হয়েছিলো সেখানে। তারপর সরকারের তরফে সাহায্যের কথাও বলা হয়। এই শিল্পের আধুনিকীকরণ, বিদেশে রফতানি, নানা রকম প্রদর্শনীর কথা ভাবা হয়েছে।
কৃষ্ণনগরের পটুয়াপাড়ার দুরাবস্থার কথা বারবার তুলে ধরা হয়েছে সংবাদমাধ্যমে এবং সোস্যাল মিডিয়ায়। সেই জায়গায় দাঁড়িয়ে সরকারের এগিয়ে আসাকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। বলা বাহুল্য, বাজার মন্দা থাকায় অনেকেই এই পেশাকে ছেড়ে অন্য পেশাকে বেছে নিয়েছেন। আবার মাটির জায়গা দখল করেছে ফাইবার। সব মিলিয়ে এখন দেখা যাক, সরকারের এই সাহায্য পেয়ে আদৌ ঘুরে দাঁড়াতে পারেন কি না শিল্পীরা।
