সুপর্ণা দে, ০৪.০১.২৪ সময়ঃ ১১.৩১
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ বেপরোয়া লরির ধাক্কার জের। দুই কর্তব্যরত পুলিশ আধিকারিকের মৃত্যু। উলুবেড়িয়া হাইওয়েতে ঘটনাটি ঘটেছে। ঘটনার পর ঘাতক লরিটি এলাকা ছেড়ে চম্পট দেয়। মৃতরা হলেন সুজয় দাস (সাব ইন্সপেক্টর) তিনি বাগনান বরুণদা মুম্বই রোডে ডিউটি করছিলেন। পলাশ সামন্ত (হোম গার্ড), এছাড়াও গুরুতর জখম অলোক বর (কনস্টেবল) ও সুকদেব বিশ্বাস (কনস্টেবল)। এছাড়াও ছিলেন বক্কর আলি যিনি গাড়ির চালক।
জানা গিয়েছে, রোডের উপরই দাঁড়িয়েছিল পুলিশের গাড়িটি। সেই সময় কোলাঘাটের দিক থেকে বাগনানের দিকে আসা একটি বেপরোয়া লরি পুলিশের গাড়ির পিছনে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই পুলিশ কর্মীর। আহত বাকি দুই পুলিশ কর্মী উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজে ভর্তি। আহত পুলিশ কর্হামীদের সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করেছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
