সুপর্ণা দে, ০৪.০১.২৪ সময়ঃ ৩.৫৬
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ ইরানের কেরমান শহরে এক শোক সভায় আচমকাই পরপর জোড়া বিস্ফোরণ। প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। আহত হয়েছেন প্রায় দেড়শ জন। জানা গিয়েছে, ইরানের জনপ্রিয় সেনা জেনারাল কাসেম ২ বছর আগে মার্কিন ড্রোন হামলায় প্রাণ হারান। তাঁর স্মরণেই সোলেমানির কবরস্থানে ভিড় জমিয়েছিলেন প্রচুর মানুষ। সেখানেই ঘটে এই জোড়া বিস্ফোরণ।
এই ঘটনাকে কেরমানের গভর্নর রহমান জালালি ‘জঙ্গি হামলা’ বলে অভিহিত করেছেন। যদিও এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যমে বিস্ফোরণের ছবি দেখা গিয়েছে। রাস্তার ধারে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে রয়েছে প্রচুর মানুষের দেহ।
