Finland & Sweden winter season- মারণ ঠাণ্ডা পড়েছে সুইডেন ও তার পার্শবর্তী দেশ ফিনল্যান্ডে


সুপর্ণা দে, ০৪.০১.২৪ সময়ঃ ৪.১৭

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ তুষারে বিপর্যস্ত সুইডেন। ক্রমাগত তুষার পড়ে তা পাহাড়ের আকার নিয়েছে। বন্ধ হয়ে গিয়েছে সে দেশের গণ পরিবহন ব্যবস্থা। সেখানকার বাসিন্দারা বলছেন বিগত ৭২ বছরের মধ্যে এমন পরিস্থিতি তৈরি হয়নি। পাশাপাশি একই ছবি পার্শবর্তী দেশ ফিনল্যান্ডেরও। এই দুই দেশের তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রিতে নেমে গিয়েছে। ১৯৫১ সালে এমন পরিস্থিতি তৈরী হয়েছিলো। ক্রেন দিয়ে বরফ সাফ করে পরিষেবা চালু রাখার চেষ্টা করা হয়েছিলো প্রথমে। কিন্তু সেটা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে সাফাই কর্মীদের। ঘরে সব সময় আগুন অথবা রুম হিটার জ্বালিয়ে রাখতে হচ্ছে। খাবার জন্য জলটুকুও সেখানকার মানুষজন পাচ্ছেন না। সবই বরফে পরিণত হয়েছে। প্রতি বছর ডিসেম্বর জানুয়ারিতে ঠান্ডা পরে ঠিকই। কিন্তু এমন পরিস্থিতি তৈরী হয় না। সব শিক্ষা প্রতিষ্ঠান এবং অধিকাংশ অফিস ছুটি দিয়ে দেওয়া হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *