CRUSE SERVICE- এবার গঙ্গাসাগরে যাওয়া যাবে ক্রূজে


বর্ণালী মণ্ডল, ০৪.০১,২৪ সময়ঃ ৩.০৭

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ গঙ্গাসাগর মেলার শুরুর আগেই চালু হয়ে গেলো  ডায়মন্ডহারবার টু কচুবেড়িয়া ক্রুজ পরিষেবা। গঙ্গাসাগর পর্যন্ত সপ্তাহে ৭ দিনই চলবে এই পরিষেবা। অনেক কম সময়ে কম খরচে ডায়মন্ডহারবার থেকে গঙ্গাসাগর যাওয়া যাবে এবার। এমনটাই জানালেন ক্যাপ্টেন অঞ্জন সিনহা। এই পরিষেবা শুরুর জন্য সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন ডায়মণ্ডহারবার পুরসভার চেয়ারম্যান প্রণব দাস। তবে এই ক্রুজ চালাতে গিয়ে যাতে মত্স্যজীবীদের কোনো ক্ষতি না হয়, সেদিকেও নজর দেওয়া হবে বলে জানিয়েছেন ক্রূজের চালক ফিরোজউদ্দিন শেখ। বিলাসবহুল এই পরিষেবা পেয়ে খুব খুশি যাত্রীরাও। আগামী দিনে এই পরিষেবা আরও ভালো জায়গায় যাবে বলে আশাবাদী ডায়মণ্ডহারবার প্রশাসনের। বিলাসবহুল এই নৌ পরিষেবায় রয়েছে অত্যাধুনিক পরিষেবা। রয়েছে আধুনিক মানের ওয়াশরুম, বসার জায়গা, এসি সহ আরও অনেক কিছু। অনেকটা সময় এখানে বসে থাকলে যাতে বোরফিল না হয়, তার জন্যও রয়েছে ব্যবস্থা। ওয়ান ওয়ে পরিষেবার জন্য টিকিটের মূল্য ধার্য করা হয়েছে ১৬০০ টাকা। রিটার্ন টিকিট হলে তারজন্য ধার্য করা হয়েছে ৩০০০ টাকা। অনলাইনেও পাওয়া যাবে টিকিট। ডায়মণ্ডহারবার ফেরিঘাট থেকে ছাড়বে এই ক্রূজ। প্রতিদিন সাড়ে ৯টায় ছাড়বে প্রথম ক্রূজ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *