Kolkata metro- নতুন বছরে বাধভাঙা ভিড় মেট্রোতে


সুপর্ণা দে, ০৩.০১.২৪ সময়ঃ ১১.৪৫

দিন দর্পণ ডিজিটাল ডেস্ক কলকাতা: চলতি বছরের প্রথম দিনেই নতুন রেকর্ড গড়ল কলকাতা মেট্রো (kolkata metro)। সূত্রের খবর, ১লা জানুয়ারী (1st january) মেট্রোয় যাত্রী (passanger) সংখ্যা ছিল ৫ লক্ষ। যা কিনা গত বছরের থেকে ২৮ শতাংশ বেশি।

তার মধ্যে দমদম থেকে সব থেকে বেশি যাত্রী মেট্রোয় উঠেছেন। এর পরেই রয়েছে রবীন্দ্র সরোবর, এবং তারপরেই রয়েছে দক্ষিণেশ্বর।

আসলে শীত মরশুমে মানুষের ঘোরার জায়গা হিসেবে অনেকেই কলকাতাকে বেছে নেয়। পার্কস্ট্রীটের আলোর ঝলকানি, ভিক্টোরিয়া মেমোরিয়াল, নন্দন, চিড়িয়াখানা, গড়ের মাঠ, যাদুঘর, দক্ষিণেশ্বর মন্দির, কালীঘাট মন্দির, লেক গার্ডেন্স সহ আরও নানা জায়গাকে মানুষ বেছে নেন। আর এইসব জায়গাগুলি মেট্রো কানেক্টেড। তাই কম সময়ে নিজেদের পছন্দের জায়গায় পৌঁছে যাওয়ার জন্য মেট্রোকেই বেছে নেয় মানুষ।

১৯৮৪ সালে কলকাতায় চালু হয় মেট্রো রেল পরিষেবা। এরপর থেকে যত সময় গড়িয়েছে, ততই জনপ্রিয়তা বেড়েছে কলকাতা মেট্রোর। বছর বছর নতুন নতুন রেকর্ড তৈরি করছে মাটির নীচের এই যান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *