Stop ration service- রেশন ডিলারদের বায়না না মিটলে সমস্যায় পড়বেন গ্রাহকরা, মঙ্গলবার থেকে দেশজুড়ে শুরু হল রেশন ডিলারদের বিক্ষোভ
সুপর্ণা দে, ০২.০২-২৪ সময়ঃ ১২.৪৫
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ নেটওয়ার্ক সমস্যা, সার্ভার সমস্যা, আঙুলের ছাপ মিলছে না, খাদ্যশস্যের কুইন্টাল পিছু ১ কিলো করে হ্যান্ডেলিং লস দিতে হবে, রেশন ডিলারদের মাসিক ৫০ হাজার টাকা করে আয় নিশ্চিত করতে হবে, চটের বস্তায় খাদ্যশস্য দিতে হবে। এসব সমস্যার সমাধান অবিলম্বে করতে হবে। এই দাবিতে মঙ্গলবার থেকে শুরু হল রেশন ডিলারদের ধর্মঘট। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন দেশজুড়ে রেশন ধর্মঘটের ডাক দিয়েছে। এর জেরে দেশের ৫ লাখের বেশি রেশন দোকান বন্ধ থাকছে। এছাড়াও রাজ্যে প্রায় ১৮ হাজার রেশন দোকান বন্ধ থাকবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারি দিল্লির রামলীলা ময়দানে রেশন ডিলারদের সমাবেশ রয়েছে। সেদিনেই সংসদভবন অভিযানেও যাবেন তাঁরা। প্রধানমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দেবেন তাঁরা। তার আগেই শুরু হল এই বিক্ষোভ। রেশন ডিলারদের এই সিদ্ধান্তের জেরে ভুগতে হবে সাধারণ মানুষকে।
