tmc party office burn- প্রতিষ্ঠা দিবসেই পুড়ে ছাই হয়ে গেল তৃণমূলের দলীয় কার্যালয়। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরে হলদিয়ার ২৩ নম্বর রঘুনাথচকে।
মিজানুর রহমান, ০১.০১.২৪ সময়- ৬.৩৪
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ প্রতিষ্ঠা দিবসেই পুড়ে ছাই হয়ে গেল তৃণমূলের দলীয় কার্যালয়। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরে হলদিয়ার ২৩ নম্বর রঘুনাথচকে। এই ঘটনায় বিজেপি-র বিরুদ্ধে অভিযোগ তুলেছে রাজ্যের শাসকদল। এর জেরে বছরের প্রথম দিনই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হলদিয়াতে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন তৃণমূল কর্মীরা। পূর্ব মেদিনীপুর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ আজগর আলি বলেছেন, সর্দার অধিকারীর নির্দেশে বিজেপির লোকজন এই কাজ করেছে। এই ওয়ার্ডে কিছু শুভেন্দু অধিকারীর অনুগামী আছে। তাঁদের দলই এই কাজ করেছে। আজ আমাদের প্রতিষ্ঠা দিবসে অমানবিক কাজ করেছে দুষ্কৃতীরা। অভিযুক্তরা যদি ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে উপযুক্ত ব্যবস্থা না হয়, তাহলে এর বিহীত আমরা করব। দলীয় কার্যালয় পোড়ানোর ঘটনা নিয়ে স্থানীয় এক তৃণমূলকর্মী বলেন, পতাকা তুলে রাত ১টা অবধি আমরা এখানে ছিলাম। তার পর আমরা বাড়ি চলে যায়। ভোরের দিকে যারা মর্নিং ওয়াকে বেরিয়েছিল, তারাই দলীয় কার্যালয় পুড়ে যাওয়ায় খবর দেয়। পুরো ভস্মীভূত হয়ে গিয়েছে। বিজেপির দুষ্কৃতী ছাড়া এই কাজ আর কারও নয়। যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির রাজ্য কমিটির সদস্য শ্যামল মাইতি। এজন্য তৃণমূলের গোষ্ঠীদ্বকেই দায়ি করেছেন তিনি।
