winter free december- মাঝ পৌষেও উধাও শীত। আবহাওয়ার খামখেয়ালিপনায় জেরবার রাজ্যবাসী। আবহাওয়া শুষ্ক থাকলেও চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রার পারদ।
দিন দর্পণ ডিজিটাল ডেস্ক – কলকাতাঃ ডিসেম্বরের (december)শুরুতে শিরশিরানি ভাব অনুভূত হলেও বছর শেষে এসে আচমকাই বেড়ে গেলো তামাত্রার পারদ। এদিকে আবহাওয়া শুষ্ক থাকার কারনে ত্বকে (skin)প্রভাব পড়ছে। এদিকে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ৫ দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই। শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে। আরও ১ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। জানুয়ারিতেই সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে প্রায় ২৭ ডিগ্রির কাছাকাছি। আবার উত্তরবঙ্গে কালিম্পং এবং দার্জিলিং জেলায় শনিবার সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা থাকতে পারে। তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার বঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাতাস ঢুকছে। সেই কারণে বাধা পাচ্ছে উত্তর-পশ্চিমের শীতল বাতাস।ঘূর্ণাবর্ত কেটে গেলেই আবার নতুন করে ঠাণ্ডা ফিরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে, আপাতত আগামি ৪-৫ দিন তাপমাত্রা অস্বস্তিকরই থাকার সম্ভাবনা রয়েছে।
