punishment to India for slow over rate- স্লো ওভার রেটের জন্য ২ পয়েন্ট কাটা গেল ভারতের


সেঞ্চুরিয়ন, ২৯ ডিসেম্বর- দক্ষিণ আফ্রিকাকে (south africa) ওঁদের মাঠে হারানো খুব কঠিন। রোহিতের নেতৃত্বে তিন দিনেই প্রোটিয়াসদের কাছে একপ্রকার সমর্পণ করে ভারত (india)। দুই ম্যাচের (match) টেস্ট সিরিজের (test series)প্রথম টেস্ট দক্ষিণ আফ্রিকার কাছে এক ইনিংস (innings)এবং ৩২ রানে হেরে যায় টিম ভারত (india)। এখানেই শেষ নয়, হারের পরও শাস্তির মুখে টিম ভারত। স্লো ওভার রেটের (slow over rate) জন্য ভারতের দুই পয়েন্ট এবং দলের ম্যাচ ফ্রি ১০ শতাংশ করে কেটে নেওয়া হল।

বক্সিং ডে টেস্টে (boxing day test)নির্ধারিত সময়ের মধ্যে ভারতীয় দল ২ ওভার কম বল করেছে বলে আম্পায়াররা (umpire) উল্লেখ করেন। এরফলে ভারতকে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ প্লেয়িং কন্ডিশনের আর্টিকেল (icc world test championship playing condition article)১৬.১১.২ অনুযায়ী ২ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। এর সঙ্গেই আইসিসি কোড অফ কন্ডাক্ট ফর প্লেয়ার এবং প্লেয়ার সাপোর্টের আর্টিকেল (icc code of conduct for player & player support article)২.২২ অনুযায়ী প্রতি ওভারের জন্য তাদের ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা দিতে হবে। মানে ১০ শতাংশ জরিমানা দিতে হবে।

ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (rohit sharma)অভিযোগটি মেনে নেওয়ায় কোনও রকম আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। এর আগেও ভারতীয় দল স্লো ওভার রেটের জন্য একাধিকবার দোষী সাব্যস্ত হয়েছিলো। অন্যদিকে এই ম্যাচ জয়ের পর দক্ষিণ আফ্রিকা ১০০ শতাংশ রেটিং পয়েন্ট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের পয়েন্ট তালিকায় শীর্ষে চলে গেছে। টিম ভারতের  কাছে এই তালিকায় এখন ৪৪.৪৪ শতাংশ রেটিং পয়েন্ট রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *