Bankura hospital aggi- শুক্রবার হাসপাতাল পরিদর্শনে এসে স্বাস্থ্য আধিকারিককে ধমক জেলা সভাপতির, বাঁকুড়ার ওন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ঘটনা
দিন দর্পণ, বাঁকুড়া: যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবর্জনা। সেখান থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এমনই পরিস্থিতি বাঁকুড়ার ওন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে (onda praimary health centre)। শুক্রবার আচমকাই এই হাসপাতালে পরিদর্শনে যান বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসূয়া রায়। সেখানে এমন পরিস্থিতি দেখে তিনি ব্লক স্বাস্থ্য আধিকারিককে ডেকে জিজ্ঞাসাবাদ করেন। এছাড়াও তিনি আরও বলেন, এই পরিবেশে চিকিৎসা করাতে এলে রোগ সারবে কীভাবে।
এদিন সকালে সারপ্রাইজ ভিসিটে (surprise visit) গিয়েছিলেন জেলা পরিষদের সভাধিপতি। তাঁকে দেখে হকচকিয়ে যায় হাসপাতালের কর্মীরা। এরপর তাঁকে দেখে ছুটে আসেন রোগীর পরিজন ও স্থানীরা। জানাতে থাকেন একের পর এক অভিযোগ। ক্ষোভপ্রকাশ করেন অনুসূয়া। এরপর হাসপাতালের ইন্ডোর আউটডোর বিভাগ ঘুরে রোগীর আত্মীয়দের সঙ্গে কথা বলেন সভাধিপতি। হাসপাতালে চিকিৎসক, নার্স ও কর্মীদের ব্যবহার কেমন, তারও খবর নেন তিনি। এরপর হাসপাতালে নোংরা পরিষ্কার হয়েছে কি না, তা আবার খোঁজ নিতে আসবেন বলেও জানান তিনি।
স্বাস্থ্য আধিকারিককে এলাকার মানুষ স্বার্থে হাসপাতালের চিকিৎসা পরিষেবা ও এলাকা পরিষ্কার রাখার পরামর্শ দেন। হাসপাতালের পরিকাঠামোর বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি। হাসপাতাল আবর্জনা হয়ে আছে একথা স্বীকার করেন নেন স্বাস্থ্য আধিকারিক।
