RAHUL GANDHI _ সাত সকালে কুস্তির আখড়ায় রাহুল


RAHUL GANDHI MEET BAJRANG TEAM AT HARIYANA – হরিয়ানার ঝাঝরে কুস্তিগীরদের সঙ্গে দেখা করলেন রাহুল গান্ধী। তাঁদের সঙ্গে গল্প করলেন, কুস্তি লড়লেন, চা খেলেন।

দিন দর্পণ, ঝাঝরঃ হরিয়ানার ঝাঝর (JHAJHOR)জেলার এক কুস্তির আখড়ায় জমায়েত হয়েছিল প্রতিবাদী কুস্তিগিরদের। সেখানে সাত সকালে হাঠাৎই হাজির হলেন কংগ্রেস নেতা (CONGRESS LEADER) রাহুল গান্ধি। তাঁকে দেখে মুখে হাসি ফুটল কুস্তিগিরদের (WRESTLER)। রাহুলকে নিয়েই মাটিতে গোল হয়ে বসলেন আন্তর্জাতিক (INTERNATIONAL) পদকজয়ী দেশের তরুণ কুস্তিগিরেরা। সাত সকালে কুস্তির আখড়ায় তাঁদের সঙ্গে কুস্তি লড়তেও দেখা গেল রাহুলকে!

পদ্মশ্রী সম্মান ফেরৎ দেওয়ার জন্য সম্প্রতি প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদির (MODI)সঙ্গে দেখা করতে এসেছিলেন অলিম্পিক্সে (OLYMPIC) ব্রোঞ্জ ( BONZE) পদকজয়ী বজরং পুনিয়া। কিন্তু তার দেখা না পেয়ে ক্ষুব্ধ হয়েছিলেন বজরং। সংসদের বাইরে রাস্তায় নিজের পদ্মশ্রী পদক ছুড়ে ফেলে দিয়ে এসেছিলেন তিনি। এর পর তাঁর মতোই প্রতিবাদে সরব হয়েছিলেন দেশের অন্য কুস্তিগিরেরাও। বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় পাওয়া পদক ফেরাতে শুরু করেছিলেন তাঁরা। বজরংও জানিয়েছিলেন, যতদিন না যৌন হেনস্থার শিকার হওয়া তাঁর কুস্তিগির ভাই-বোনেরা দেশের সরকারের কাছ থেকে সুবিচার পাচ্ছেন, ততদিন তিনি পদ্মশ্রী সম্মান ফিরিয়ে নেবেন না।

বুধবার হরিয়ানার ঝাঝরে বীরেন্দ্র আর্য (BIRENDRA ARYA)আখড়ায় সেই প্রতিবাদেরই জমায়েত চলছিল। বজরং ছাড়াও সেখানে ছিলেন অলিম্পিক্স পদকজয়ী সাক্ষী মালিক (SAKSHI MALIK), তারকা কুস্তিগির বিনেশ ফোগত ( BINESH FOGOT)-সহ অনেকেই। সেখানেই এসে হাজির হন কংগ্রেস নেতা রাহুল।

কুস্তিগীরদের সঙ্গে রাহুলের হঠাৎ সাক্ষাৎ নিয়ে সংবাদমাধ্যমের (PRESS)কাছে মুখ খুলেছেন প্রতিবাদী কুস্তিগীর বজরং পুনিয়া। তিনি জানিয়েছেন, কংগ্রেস নেতা কুস্তিগীরদের প্রতিদিনের রুটিন বুঝতে এবং দেখতে এসেছিলেন। তিনি কুস্তিও অনুশীলন করেছেন বলে জানিয়েছেন পুনিয়া।

প্রাক্তন কংগ্রেস সভাপতির কুস্তিগীরদের সঙ্গে সাক্ষাৎ নিয়ে মুখ খুলেছেন রেসলিং কোচ বীরেন্দ্র আর্যও। রাহুল যে আসছেন, তা আগে থেকে জানা যায়নি বলে দাবি করেছেন তিনি। বীরেন্দ্র বলেছেন, কুস্তির অনুশীলন চলাকালীন হঠাৎ হাজির হয়েছিলেন রাহুল। এরই পাশাপাশি অনুশীলন সংক্রান্ত বিষয় নিয়ে ওয়েনাডের (WAYANAD) সাংসদ তাঁদের সঙ্গে আলোচনা করেছেন বলেও জানিয়েছেন কুস্তিগীরদের কোচ।

রাহুল যে খেলাধুলোর ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল, তা জানাতে ভোলেননি রেসলিং কোচ বীরেন্দ্র আর্য। কিন্তু রেসলিং ফেডারেশনের (FEDERATION)সভাপতি নির্বাচন ঘিরে নতুন করে কুস্তিগীরদের সঙ্গে যে মতপার্থক্য তৈরি হয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন বীরেন্দ্র। সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছে করেছেন আবেদন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ভারতীয় কুস্তি ফেডারেশনের নতুন সভাপতি নির্বাচন করা হয়। নতুন সভাপতি হয়েছেন সঞ্জয় সিং (SANJAY SING)। কিন্তু এরপরেই তৈরি হয় বিতর্ক। নতুন সভাপতি বিজেপি (BJP) সাংসদ বৃজ ভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ বলে জানা যায়। প্রাক্তন সভাপতি বৃজ ভূষণের বিরুদ্ধে কুস্তিগীরদের যৌন হেনস্থার অভিযোগ রয়েছে। আর এ নিয়ে চলছে একটি মামলাও।

সঞ্জয় সিংয়ের নিয়োগের পরেই পাকাপাকিভাবে কুস্তিকে গুডবাই (GOOD BYE) জানিয়েছেন কুস্তিগীর সাক্ষী মালিক। পদক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বজরং পুনিয়া সহ বেশ কয়েকজন বিশিষ্ট কুস্তিগীর। যদিও বিক্ষোভের প্রভাব আঁচ করে কুস্তি ফেডারেশনের নতুন কমিটিকে সাসপেন্ড (SUSPEND) করেছে ক্রীড়ামন্ত্রক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *