ম্যাচের সেরা শামি, সুযোগ পেয়েই দেখিয়ে দিল


প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাচের সেরার পুরস্কার নিয়েছেন মহম্মদ শামি। তাঁর ৫ উইকেটের দাপটে নিউ জ়িল্যান্ড আটকে গিয়েছে ২৭৩ রানে। এত ভাল ছন্দে থাকার পরেও তাঁকে প্রথম চারটি ম্যাচে খেলানো হয়নি।

চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে ৫ উইকেট নিয়ে নজিরও গড়েছেন শামি। তিনিই একমাত্র ভারতীয় বোলার যিনি বিশ্বকাপে দু’বার ৫ উইকেট নিয়েছেন। সেই সঙ্গে ভারতীয় বোলারদের মধ্যে বিশ্বকাপে উইকেটের তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন শামি। তাঁর সামনে জাহির খান ও জভগল শ্রীনাথ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *