লখনউয়ের মাঠে নেদারল্যান্ডসকে ৫ উইকেটে হারাল তারা। এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় শূন্যের গেরো টপকালেন কুশল মেন্ডিসেরা। যদিও নেদারল্যান্ডসের কাছে ম্যাচ জেতার সুযোগ ছিল। দলের টপ অর্ডারের ব্যর্থতা ঢেকে দেন নীচের সারির ব্যাটারেরা। কিন্তু বোলারেরা দলকে জেতাতে পারেননি।
দুই ব্যাটারের মধ্যে ১৩০ রানের জুটি হয়। প্রথমে ধরে খেলছিলেন তাঁরা। এক বার হাত জমে যাওয়ার পরে বড় শট খেলা শুরু করেন। পাল্টা আক্রমণে কিছুটা খেই হারিয়ে ফেলেন শ্রীলঙ্কার বোলারেরা। দুই ব্যাটারই অর্ধশতরান করেন। যেখানে একটা সময় মনে হচ্ছিল ১৫০ রানও হবে না, সেখানে ৩০০-র হাতছানি দেখা যাচ্ছিল। কিন্তু ৭০ রান করে এঙ্গেলব্রেখট ও ৫৯ রান করে ভ্যান বিক আউট হওয়ার পরে আর বেশি রান করতে পারেনি নেদারল্যান্ডস। ৪৯.৪ ওভারে ২৬২ রানে অল আউট হয়ে যায় দল। শ্রীলঙ্কার হয়ে দিলশান মদুশঙ্ক ও কাসুন রজিথা ৪টি করে উইকেট নেন।
